০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৪:৪২:৩৩ পূর্বাহ্ন
রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার ২ কৃতি সন্তান সচিব হিসেবে পদোন্নতি
নিউজ ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০২-০৯-২০২৬
রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার ২ কৃতি সন্তান সচিব হিসেবে পদোন্নতি

প্রশাসনের ৩ কর্মকর্তকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির পর তাদেরকে দুই মন্ত্রণালেয়ে পদায়ন করা হয়েছে।


বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।


এর মধ্যে জনপ্রশাসনের অতিরিক্ত সচিব এ এন এম বজলুর রশীদকে পদোন্নতি দিয়ে স্বাস্থ্যসেবা বিভাগে পদায়ন করা হয়েছে।


শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজীকে সচিব পদে পদোন্নতি দিয়ে স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।


এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমকে সচিব পদে পদোন্নতি দিয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।


অপর দিকে, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসনে সংযুক্ত করা হয়েছে।


শেয়ার করুন