সোশ্যাল মিডিয়ায় নিয়মিত নতুন নতুন লুকে ভক্তদের চমকে দেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। তবে এবার শুধু আকর্ষণীয় ছবিই নয়, ছবির সঙ্গে জুড়ে দেয়া এক গভীর ও অর্থপূর্ণ ক্যাপশন দিয়ে নজর কাড়লেন এই অভিনেত্রী।
সোমবার (১২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রায় এক ডজন নতুন ছবি প্রকাশ করেন পূজা চেরী। ছবিতে বরাবরের মতোই লাবণ্যময়ী রূপে ধরা দিয়েছেন তিনি। তবে নেটিজেনদের বেশি নজর কেড়েছে পোস্টের ক্যাপশনটি, যেখানে তিনি মানুষের সম্পর্কের পরিবর্তন, একাকীত্ব ও নিজের শক্তিতে এগিয়ে চলার এক জোরালো বার্তা দিয়েছেন।
দল বা পাল ভেড়াদের জন্য: পূজা চেরি
ক্যাপশনে ইংরেজিতে পূজা লেখেন, “সিংহ কখনো পালের সঙ্গে হাঁটে না; দল বা পাল তো ভেড়াদের জন্য। আপনার চেনা মানুষের সংখ্যা যদি হঠাৎ কমে যায় এবং যেখানে একসময় হাসি আর আড্ডা ছিল সেখানে নিজেকে একা আবিষ্কার করেন- তবে ভয় পাবেন না। এর মানে হলো, আপনি পালের ভিড় পেছনে ফেলে নিজের রাজত্বের দিকে এগিয়ে যাচ্ছেন।”
পূজার এমন দার্শনিক ও আত্মবিশ্বাসী বার্তা অন্তর্জালে বেশ সাড়া ফেলেছে। ভক্ত ও অনুরাগীরা তার এই উপলব্ধির প্রশংসা করে ইতিবাচক মন্তব্য করছেন।
অনেকের মতে, নিজের চারপাশের পরিচিতদের ভিড় কমে যাওয়াকে নেতিবাচকভাবে না দেখে বরং নিজের আত্মমর্যাদা ও লক্ষ্য অর্জনের পথ হিসেবেই তুলে ধরেছেন এই নায়িকা।

