রাজশাহীর দুর্গাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ১ অক্টোবর বৃহস্পতিবার রাতে দুর্গাপুর থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে সন্ত্রাস বিরোধ আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে ১ জনকে এবং বাকি ৪ জন বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি। গ্রেফতারকৃতরা হলেন, ১, মো: আলমগীর হোসেন, পিতা আবুল হোসেন, সাং- হরিপুর (সন্ত্রাস বিরোধ আইনে গ্রেফতার) ২, মো: হক সাহেব (২৮), পিতা মো: আকছেদ আলী, সাং- ধরমপুর (পরোয়ানাভুক্ত)
৩, মো: সম্রাট, পিতা মো: সহিদুল, সাং- ঝালুকা (পরোয়ানাভুক্ত) ৪, মো: মকবুল হোসেন (৪৫), পিতা মৃত আব্দুর রহমান, সাং- জয়কৃষ্ণপুর (পরোয়ানাভুক্ত) ৫, মো: আরিফ আলী, পিতা মো: মুনছুর রহমান, সাং- ঝালুকা (পরোয়ানাভুক্ত)। এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের নিয়মিত অভিযান চলছে। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে সন্ত্রাস বিরোধ আইনের ১ জন আসামিসহ বিভিন্ন মামলার ৪ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।