০৭ নভেম্বর ২০২৬, শনিবার, ০১:০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি নিয়ে মাউশির জরুরি নির্দেশনা
  • আপডেট করা হয়েছে : ০৭-১১-২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফর্ম পূরণের নামে পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা যাবে না। এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



শুক্রবার (৬ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফর্ম পূরণের নামে পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে।


এ পরিপ্রেক্ষিতে পরীক্ষার্থীদের কাছ থেকে ফর্ম পূরণের জন্য নির্ধারিত ফির বাইরে কোনো অতিরিক্ত অর্থ আদায় না করার নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।



বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন না করলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এ বিষয়ে এইচএসসি পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।




শেয়ার করুন