২৬ অক্টোবর ২০২৬, সোমবার, ০১:৩৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
এল ক্ল্যাসিকোর কষ্টের রাতেও সুখবর পেল বার্সেলোনা
  • আপডেট করা হয়েছে : ২৬-১০-২০২৬
এল ক্ল্যাসিকোর কষ্টের রাতেও সুখবর পেল বার্সেলোনা

রিয়াল মাদ্রিদের কাছে এল ক্ল্যাসিকোতে ২-১ গোলে পরাজিত হওয়া ম্যাচের স্বস্তির খবর পেয়েছে বার্সেলোনা। দীর্ঘ ১৫৫ দিন মাঠের বাইরে থাকার দলে ফিরেছেন ফ্রাঙ্ক ডি ইয়ং। ম্যাচের ৭৪ মিনিটে ফেরমিন লোপেজের বদলি হিসেবে মাঠে নামেন ডাচ মিডফিল্ডার।


ন্যু ক্যাস্পে মাঠে নামার সময় বার্সেলোনার সমর্থকরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। ১-১ গোলে সমতায় থাকা ম্যাচে মাঝমাঠে সতেজতা আনা এবং গোল করে দলকে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই তাকে মাঠে নামিয়েছিলেন ফ্লিক।


তবে ডি ইয়ংয়ের ফেরার মুহূর্তটি ছিল বেশ কঠিন। খোলা মাঠে একরকম উত্তাল ও দ্রুতগতির লড়াইয়ের মাঝেই তাকে নামতে হয়, আর ফ্লিক তাকে পেদ্রির পাশে মাঝমাঠের ডানপ্রান্তে দায়িত্ব দেন।



অবশ্য এই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। ম্যাচের ৮৭ মিনিটে কিলিয়ান এমবাপ্পের কাউন্টার অ্যাটাক থেকে করা গোলে এল ক্লাসিকো থেকে পয়েন্ট পাওয়ার আশা হাতছাড়া হয় বার্সেলোনার।


গত ২৩ জুলাই ডান হাঁটুর মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট (এমসিএল) ছিঁড়ে যাওয়ায় দীর্ঘ মাস মাঠের বাইরে কাটাতে হয়েছিল ডি ইয়ং। এর মধ্যে একমাত্র ব্যতিক্রম ছিল গ্রীষ্মকালীন বিশ্বকাপে নেদারল্যান্ডসের জার্সিতে তার মাঠে নামা।


ক্লাবের হয়ে খেলতে না পারলেও দেশের জার্সিতে খেলায় বার্সেলোনার কিছু সমর্থক যে অসন্তুষ্ট হয়েছিলেন, তা তিনি আগেই স্বীকার করেছিলেন।


ম্যাচ হারার বেদনা থাকলেও স্পোর্ট-এর প্রতিবেদন অনুযায়ী, ডি ইয়ংয়ের এই প্রত্যাবর্তন বার্সেলোনা এবং হান্সি ফ্লিকের জন্য দারুণ এক স্বস্তির খবর। এখন এই মিডফিল্ডার ফিটনেস ও ম্যাচ প্র্যাকটিস ফিরে পেতে এবং পুরো মৌসুমজুড়ে দলের সাফল্যে অবদান রাখতে প্রস্তুত।




শেয়ার করুন