২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ০৭:১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার কটকবাজারে প`রি`ত্য`ক্ত অবস্থায় বিদেশি পি`স্ত`ল ও ২ ম্যা`গা`জি`ন উদ্ধার
  • আপডেট করা হয়েছে : ২৭-১০-২০২৬
কুমিল্লার কটকবাজারে প`রি`ত্য`ক্ত অবস্থায় বিদেশি পি`স্ত`ল ও ২ ম্যা`গা`জি`ন উদ্ধার

কুমিল্লার আদর্শ সদর উপজেলার কটকবাজার এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টার দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধীন বিবিরবাজার বিওপির আওতাধীন শাহাপুর পোস্টের টহল দল অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে।


১০ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের শূন্যরেখা থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কটকবাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি পুরোনো প্লাস্টিকের বস্তার ভেতর পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন পাওয়া যায়।



উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিন কোতোয়ালি মডেল থানায় অস্ত্র মামলার মাধ্যমে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা, অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ কার্যক্রম প্রতিরোধে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সক্রিয় রয়েছে।




শেয়ার করুন