রাজশাহীতে ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ১২০টি পবিত্র কোরআন শরিফ উপহার দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে স্কুলটির ক্যাম্পাসে আয়োজিত ‘মেধা ও সৃজন’ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব কোরআন শরিফ তুলে দেওয়া হয়।
স্কুলটির অধ্যক্ষ ড. মোসা. নুরজাহান বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলটির চেয়ারম্যান রমেন্টু চাকমা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরিফ উপহার দেওয়ার মাধ্যমে তাদের ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ চর্চায় উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়।