০১ নভেম্বর ২০২৬, রবিবার, ১২:০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাহান্ন সন ফুরফুরে মন আয় রে ছুটে আয় সম্ভাবনার জোসনা আনি আঁধার দুনিয়ায়
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ৩১-১০-২০২৬
বাহান্ন সন ফুরফুরে মন আয় রে ছুটে আয় সম্ভাবনার জোসনা আনি আঁধার দুনিয়ায়

জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর রাজশাহী মহানগরী শাখা কর্তৃক আয়োজিত ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশুকিশোর, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২৬ তিনটি অধিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি, রাজশাহীতে আজ ৩১শে অক্টোবর ২০২৬ শনিবার সকাল ৯.০০ঘটিকায় অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু হয়।
অনুষ্ঠানের উদ্বোধনী সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. শফিকুল হক মিলন, মাননীয় সংসদ সদস্য, রাজশাহী-৩। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমিরিটাস প্রফেসর ডক্টর এ কে এম আজহারুল ইসলাম,  অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান, উপ-পুলিশ কমিশনার মোঃ আবুল কালাম সাহিদ, কেন্দ্রীয় অফিস সম্পাদক অগ্রপথিক মাহফুজুর রহমান, শিশু স্বাস্থ্য ও গবেষণা সম্পাদক অগ্রপথিক জাবির আব্দুল্লাহ, প্রাক্তন শাখা পরিচালক মাহবুব আলম।

এ অধিবেশনে  মাইন্ড ম্যারাথন সিজন-৩ এর ৭টি প্রতিষ্ঠানর ৫১টি, শর্টফিল্ম সম্মাননা ৪টি, জুলাই রচনা প্রতিযোগিতা ৬টি, জুলাই কুইজ প্রতিযোগিতা ৬টি, প্রতিষ্ঠাবার্ষিকী কুইজ প্রতিযোগিতা ৬টিসহ মোট ৭৩টি পুরস্কার বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে দ্বিতীয় অধিবেশনে  শিশুকিশোর ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকিব স্যার। এই পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. কামাল উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় প্রাক্তন সাংস্কৃতিক সম্পাদক মোঃ আবু হানিফ।

এ অধিবেশনে রাজশাহী শহরের স্বনামধন্য ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মাইন্ড ম্যারাথন সিজন-৩ এর ১৮৩ জনকে পুরস্কার দেয়া হয়।

অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশন এর প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখার খেলাধুলা ব্যায়াম বিষয়ক উপদেষ্টা এম. এ সবুর, রাজশাহী মহানগরীর উপদেষ্টার সদস্য এ জেড এম শফিকুর রহমান।

এ অধিবেশনে 10-টিসি প্রতিযোগিতায় ২৭টি, অগ্রপথিক শিক্ষা কর্মশালায় ৭টি, বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা (প্রস্ফুটিত প্রতিভা সিজন-১) এর ৭২টিসহ মোট ১০৬টি পুরস্কার দেয়া হয়।

অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশু সংগঠক, বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সম্মানিত কাউন্সিলর ও আসরের প্রাক্তন প্রধান পরিচালক জাকারিয়া হাবিব পাইলট।

শিশু কিশোর, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফুলকুঁড়ি আসর রাজশাহী মহানগরীর উপদেষ্টা সভাপতি এড. মজিজুল হক।

পুরো অনুষ্ঠানটি শাখা পরিচালক মোঃ আমানুল্লাহ ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাখার সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলী, অগ্রপথিক জিহাদ বিন জাকারিয়া, অগ্রপথিক আহমাদ জুবায়ের, অগ্রপথিক সাফওয়ান সাকি ও শাখার চৌকস ফুলকুঁড়ি আরুশ আব্দুল্লাহ।

অনুষ্ঠান জুড়ে ফুলকুঁড়ি কালচারাল একাডেমির শিশু শিল্পীদের  মনমুগ্ধকর পরিবেশনায় পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে।



শেয়ার করুন