০৯ নভেম্বর ২০২৬, সোমবার, ০২:৩৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপুর থানা পুলিশের অভিযানে ৪ পলাতক আসামি গ্রেফতার
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ০৮-১১-২০২৬
দুর্গাপুর থানা পুলিশের অভিযানে ৪ পলাতক আসামি গ্রেফতার

রাজশাহীর দুর্গাপুরে থানা পুলিশের পৃথক অভিযানে ৫টি ওয়ারেন্টমূলে ৪ জন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, পারিঃ জারিঃ ১২২/২৬ ও জিআর নং-৩৫৪/১৮ সহ মোট ৫টি ওয়ারেন্টের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকারের সার্বিক দিকনির্দেশনা ও তৎপরতায় এই অভিযান পরিচালিত হয়। যোগদানের পর থেকেই তিনি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার, মাদক ও অপরাধ দমনে তৎপর ভূমিকা পালন করে আসছেন। তাঁর দক্ষ নেতৃত্ব ও আন্তরিক প্রচেষ্টায় থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, ১। মো. সাগর আলী, পিতা- মো. আ. আজিজ, সাং- শ্যামপুর। তার বিরুদ্ধে সিআর নং-৬০৩/২৬ (পুঠিয়া) মামলায় ওয়ারেন্ট রয়েছে।
২। মো. নাইম ইসলাম, পিতা- মৃত তসলিম উদ্দিন (মন্টু), সাং- ধরমপুর। তার বিরুদ্ধে সিআর নং-৩৪৬/২৬ (দুর্গাপুর) মামলায় ওয়ারেন্ট রয়েছে। ৩। মো. বাবুল ইসলাম (৩৭), পিতা- মো. ইজাহার আলী, সাং- ধোপাপাড়া। তার বিরুদ্ধে সিআর নং-৬২৯/২৬ (দুর্গাপুর) মামলায় ওয়ারেন্ট রয়েছে। ৪। মো. আজিজুল খান (৫৭), পিতা- মো. আ. কাদের খান, সাং- আমগ্রাম। সকলের থানা- দুর্গাপুর, জেলা- রাজশাহী। থানা পুলিশ জানায়, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।



শেয়ার করুন