২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ০৩:২৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
হাই`পার`স`নি`ক ক্ষে`প`ণা`স্ত্র`বা`হী পার``মাণ``বি`ক সাব`মেরিন উদ্বোধন করলেন পুতিন
  • আপডেট করা হয়েছে : ২৮-১১-২০২৬
হাই`পার`স`নি`ক ক্ষে`প`ণা`স্ত্র`বা`হী পার``মাণ``বি`ক সাব`মেরিন উদ্বোধন করলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন উন্মোচন করেছেন, যা রুশ জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সজ্জিত প্রথম সাবমেরিন বলে দাবি করেছে মস্কো। এছাড়া ২০৩০ সালের মধ্যে দেশের নৌবহরে আরও পাঁচটি পারমাণবিক সাবমেরিন যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছে রাশিয়া। 


শুক্রবার (২৭ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।


ক্রেমলিনের প্রকাশিত ভিডিও অনুযায়ী, শুক্রবার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সেভেরোদভিনস্ক শহরের সেভমাশ শিপইয়ার্ডে ‘পার্ম’ নামের ওই সাবমেরিনটির পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেন পুতিন, যার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এটি নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এ সময় পুতিন বলেন, ‘বিশ্বের হাতেগোনা যে কয়েকটি দেশ এ ধরনের শক্তিশালী পারমাণবিক সাবমেরিন, বৈশ্বিক পরিসর ও তাৎপর্যপূর্ণ অস্ত্র নির্মাণে সক্ষম, রাশিয়া তাদের অন্যতম।’


পুতিন জানান, ২০৩০ সালের মধ্যে রুশ নৌবাহিনী আরও পাঁচটি সাবমেরিন পাবে, যার মধ্যে পার্মের মতো ইয়াসেন-এম শ্রেণির তিনটি সাবমেরিন থাকবে। বিভিন্ন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করে এগুলো ‘বিশ্বের মহাসাগরের যেকোনো অংশে’ অভিযান পরিচালনা করতে সক্ষম বলে তিনি উল্লেখ করেন।


পানির নিচে গোপনে চলাচলের সক্ষমতা থাকায় এবং হামলার শিকার হলে পাল্টা আঘাত হানার নিশ্চয়তা দেওয়ায় পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনগুলো রাশিয়ার পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থার একটি মূল অংশ হিসেবে বিবেচিত হয়। পুতিন আরও বলেন, রাশিয়া তার নৌবাহিনীর আধুনিকায়ন অব্যাহত রাখতে চায় এবং একটি শক্তিশালী নৌবাহিনী গঠনের সব পরিকল্পনা সময়মতো ও সম্পূর্ণরূপে বাস্তবায়িত হবে বলে তিনি আস্থা প্রকাশ করেন।


সূত্র: আল জাজিরা




শেয়ার করুন