২৩ মার্চ ২০২৬, সোমবার, ০৯:১১:২০ অপরাহ্ন
পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  • আপডেট করা হয়েছে : ২৩-০৩-২০২৬
পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

পাবনার ঈশ্বরদী শহরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে পুলিশসহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।



সোমবার (২৩ মার্চ) দুপুরে শহরের রেলগেট ও পোস্ট অফিস মোড়সহ আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান-এর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ বাধে।


প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সকালে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে মারধর, অফিস ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে পৃথক সংবাদ সম্মেলন করে। পরে তারা শহরে বিক্ষোভ মিছিল বের করলে একপর্যায়ে মুখোমুখি অবস্থানে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।


সংঘর্ষের সময় গোলাগুলি, ধাওয়া-পাল্টা ধাওয়া, অফিস ভাঙচুর এবং মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে চেষ্টা চালালেও তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।


পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে শহরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে এবং গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

শেয়ার করুন