৩০ মার্চ ২০২৬, সোমবার, ০৯:৩০:০৯ অপরাহ্ন
রাজশাহীতে কৃষককে ভেকুতে পিষে হত্যার ঘটনায় গ্রেফতার ২
  • আপডেট করা হয়েছে : ৩০-০৩-২০২৬
রাজশাহীতে কৃষককে ভেকুতে পিষে হত্যার ঘটনায় গ্রেফতার ২

রাজশাহীর মোহনপুর উপজেলায় ফসলি জমিতে পুকুর খননে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক কৃষককে এক্সকাভেটর (ভেকু) দিয়ে পিষে হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব।



সোমবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরের কোর্ট স্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।



গ্রেফতারকৃতরা হলেন- মোনারুল ইসলাম ওরফে রুহুল আমিন (৩৩) এবং রুবেল হোসেন (৩৮)।



র‍্যাব জানায়, সদর দফতরের গোয়েন্দা বিভাগের সহযোগিতায় র‍্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।


গত বছরের ১৭ ডিসেম্বর মোহনপুর উপজেলার বড় পালশা গ্রামের একটি বিলে এ হত্যাকাণ্ড ঘটে। অভিযোগ রয়েছে, স্থানীয় বিএনপি নেতা আনিসুর রহমান বকুল কৃষকদের জমিতে জোরপূর্বক পুকুর খনন শুরু করলে রাতে জমির মালিকরা সেখানে বাধা দিতে যান। এ সময় আহমেদ জোবায়ের (২২) নামের এক কৃষককে ভেকুর নিচে পিষে হত্যা করা হয়।



এ ঘটনায় নিহতের বাবা পরদিন মোহনপুর থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মোহনপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।


শেয়ার করুন