১০ এপ্রিল ২০২৬, শুক্রবার, ১২:৪৪:১৪ অপরাহ্ন
বিএনপির সংরক্ষিত আসনে মনোনয়ন চান লিপিকা সরকার
  • আপডেট করা হয়েছে : ১০-০৪-২০২৬
বিএনপির সংরক্ষিত আসনে মনোনয়ন চান লিপিকা সরকার

খুলনায় সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়নের দৌড়ঝাপে এগিয়ে আছেন বিএনপি নেত্রী ও সিনিয়র সাংবাদিক বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের সদস্য লিপিকা সরকার জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পেতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন সাংবাদিক ও রাজনীতিক লিপিকা সরকার। দীর্ঘ প্রায় তিন দশকের সাহসী সাংবাদিকতা এবং জাতীয়তাবাদী আদর্শের প্রতি অবিচল নিষ্ঠাকে পুঁজি করে তিনি এবার সরাসরি সংসদীয় রাজনীতিতে যুক্ত হতে চান। ১৯৯৮ সাল থেকে তিনি ‘দৈনিক দিনকাল’-এ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ কর্মজীবনে তিনি পত্রিকাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন এবং সর্বশেষ ‘মফস্বল সম্পাদক’ হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দৈনিক কালের কণ্ঠের সিনিয়র সাব-এডিটর হিসেবে কর্মরত রয়েছেন। লিপিকা সরকার খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার কৃতি সন্তান। দলীয় সূত্রে জানা গেছে, ওয়ান-ইলেভেন পরবর্তী সংকটকালীন সময় থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত দলের প্রতিটি রাজপথের আন্দোলনে লিপিকা সরকার সর্বদা সোচ্চার ছিলেন এবং সংগঠনকে সুসংগঠিত রাখার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন। দীর্ঘ সময় ‘দিনকাল’ পত্রিকায় কাজ করার সুবাদে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে তার রয়েছে গভীর যোগাযোগ। জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। মনোনয়ন প্রত্যাশার বিষয়ে সাংবাদিক লিপিকা সরকার বলেন, আমি ১৯৯৮ সাল থেকে শহীদ জিয়ার আদর্শের মুখপত্র ‘দিনকাল’র মাধ্যমে দেশ ও দশের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। গণমাধ্যমের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের বার্তা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। বর্তমান প্রেক্ষাপটে সংসদে তৃণমূলের গণমানুষের কণ্ঠস্বর তুলে ধরতে এবং দলের হাত শক্তিশালী করতে আমি সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশা করছি। তিনি আরও বলেন, দল যদি আমাকে সুযোগ দেয়, তবে আমি অর্পিত দায়িত্ব পালনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। দল এবার ত্যাগী ও দক্ষ পেশাজীবীদের মূল্যায়ন করে সংরক্ষিত নারী আসনে আমাকে নিয়োগ দিলে কৃতজ্ঞ থাকব।

শেয়ার করুন