০৯ জুন ২০২৬, মঙ্গলবার, ১২:৩৭:০৮ অপরাহ্ন
রাজশাহী শিক্ষাবোর্ডে নতুন চেয়ারম্যান ড. শামীম আরা চৌধুরী
  • আপডেট করা হয়েছে : ০৯-০৬-২০২৬
রাজশাহী শিক্ষাবোর্ডে নতুন চেয়ারম্যান ড. শামীম আরা চৌধুরী

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন হিসেবে চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন ড. শামীম আরা চৌধুরী। তিনি বর্তমানে বোর্ডের সচিব পদে কর্মরত রয়েছেন।


সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।



একইদিনে আরো ৪ শিক্ষা বোর্ড ও এনসিটিবি চেয়ারম্যান পদেও এসেছে নতুন মুখ। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে সৈয়দ আক্তারুজ্জামান, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ফারুখে আযম মু. আব্দুস ছালাম, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে মো. আহসান পারভেজকে চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে চেয়ারম্যান পদে নিয়োগ নিযুক্ত হয়েছেন মোহাম্মদ ফখরুল মাওলা। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন এ কে এম ওবায়দুল হক।



শেয়ার করুন