২২ জুলাই ২০২৬, বুধবার, ০৭:৩০:০৬ অপরাহ্ন
চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক
নিউজ ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২২-০৭-২০২৬
চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার এবং বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হয়েছে।




বুধবার (২২ জুলাই) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান রিজিওনাল ফোরাম (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।



বৈঠকে চীন-বাংলাদেশের অভিন্ন ভবিষ্যৎভিত্তিক কমিউনিটি গঠনের লক্ষ্যে দুই দেশের সার্বিক সহযোগিতামূলক কৌশলগত অংশীদারত্ব আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়।



এ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন করিডোর, বিনিয়োগ, জ্বালানি এবং অর্থনৈতিক সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।


বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।



শেয়ার করুন