১০ অগাস্ট ২০২৬, সোমবার, ০৭:৫৯:২৫ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • আপডেট করা হয়েছে : ১০-০৮-২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।




সোমবার (১০ আগস্ট) বেলা ১১টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক শুরু হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক চলছিল।



তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে কোনো তথ্য জানানো হয়নি।


ধারণা করা হচ্ছে, বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।



শেয়ার করুন