১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ০৬:৫৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ২টি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ১ জন গ্রেপ্তার
রাকিবুল হোসেন শাহীন
  • আপডেট করা হয়েছে : ১৩-০৯-২০২৬
রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ২টি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ১ জন গ্রেপ্তার

রাজশাহী জেলার ডিবি পুলিশের মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ২টি অবৈধ বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলিসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


রাজশাহী জেলা পুলিশ সুপারের নির্দেশনা ও জেলা ডিবির ওসির সার্বিক তত্ত্বাবধানে গত ১২ সেপ্টেম্বর শনিবার রাত ৮:২০ ঘটিকায় বাঘা থানাধীন আলাইপুর নাপিতপাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলা ডিবির এসআই নিরস্ত্র মোঃ স্বপন হোসেন সঙ্গীয় ফোর্সসহ গত ১২ সেপ্টেম্বর শনিবার রাত ৭:৫০ ঘটিকায় বাঘা থানা এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত ছিলেন।


 গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, আলাইপুর নাপিতপাড়া গ্রামে মোছাঃ রোজিনা খাতুনের বসত বাড়িতে অবৈধ অস্ত্র ও গুলি মজুদ আছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা ডিবির পুলিশ পরিদর্শক নিরস্ত্র মোঃ মোমিনুল হাসানের নেতৃত্বে এসআই নিরস্ত্র মোঃ স্বপন হোসেন সঙ্গীয় ফোর্সসহ রাত ৮:০০ ঘটিকায় অভিযান পরিচালনা করেন। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রাত ৮:২০ ঘটিকায় অভিযুক্ত মোছাঃ রোজিনা খাতুনের বসত বাড়ি বিধি মোতাবেক তল্লাশি করা হয়। তল্লাশিকালে অভিযুক্তের নিজ শয়ন কক্ষের খাটের নিচ হতে একটি সাদা বড় পলিথিনে মোড়ানো শপিং ব্যাগের মধ্য হতে ০২টি কাঠ সদৃশ্য বাটযুক্ত অবৈধ আগ্নেয়াস্ত্র বিদেশি পিস্তল, ০৩টি খালি ম্যাগাজিন ও ০৭ রাউন্ড গুলি উদ্ধারপূর্বক তাকে গ্রেপ্তার করা হয়।


 গ্রেপ্তারকৃতের নাম মোছাঃ রোজিনা খাতুন (৪৫)। তিনি রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর নাপিতপাড়া গ্রামের পলাতক অভিযুক্ত মোঃ রুবেল হোসেনের স্ত্রী। উল্লেখ্য, অপর পলাতক অভিযুক্ত মোঃ রুবেল হোসেন (৪৮) ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত মোছাঃ রোজিনা খাতুনের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় ১টি মামলা রয়েছে। পলাতক মোঃ রুবেল হোসেনের বিরুদ্ধে রাজশাহী জেলার বিভিন্ন থানায় ১৩টি, নরসিংদী জেলায় ১টি এবং কুষ্টিয়া জেলায় ১টি মামলা রয়েছে। এ অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে বাঘা থানায় The Arms Act, 1878 এর 19A ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। রাজশাহী জেলা পুলিশের মাদক ও অস্ত্রবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন