২৮ অক্টোবর ২০২৬, বুধবার, ০৭:৪৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা
  • আপডেট করা হয়েছে : ২৮-১০-২০২৬
নওগাঁয় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপদ্যকে সামনে রেখে নওগাঁয় জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষ্যে র‌্যালী ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ সড়ক পরিবহন নওগাঁ সার্কেলের আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে সার্কেট হাউজ থেকে একটি র‌্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়।


এসময় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রশাসক মোহামদ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, জেলা পরিষদের প্রশাসক, আবু বক্কর সিদ্দিক নান্নু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডেপটি সিভিল সার্জেন মুনির আলী আকন্দ, বাংলাদেশ সড়ক পরিবহন . নওগাঁ বিআরটিএ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো: রাশেদুজ্জামান এবং মোটরযান পরিদর্শক মো: শরিফুল ইসলাম। এছাড়াও অন্যান্য কর্মকর্তাদের মধ্যে মো: মিজানুর রহমান, মো: নূর ইসলাম, রাসেল আহমেদ ও গুরুদেব মণ্ডল সহ জেলা সড়ক নিরাপত্তা কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


  নওগাঁ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও বাস মালিক শ্রমিক সংগঠনের বিভিন্ন নেতা এবং সরকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন সভায় বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে শুধু আইনের প্রয়োগ নয়, বরং চালক, যাত্রী ও পথচারীসহ সকলের সচেতনতা এবং দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত জরুরি।



শেয়ার করুন