১৯ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৮:৩৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘VU 1st National FIDE-Rated Rapid Chess Battle 2026’
রাজশাহী প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৯-১১-২০২৬
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘VU 1st National FIDE-Rated Rapid Chess Battle 2026’

মেধা ও কৌশলগত দক্ষতার সমন্বয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘VU 1st National FIDE-Rated Rapid Chess Championship 2026’।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ১৫ ও ১৬ নভেম্বর ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুই দিনব্যাপী এ জাতীয় দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খাদেমুল ইসলাম মোল্লা। এ ছাড়া উপস্থিত ছিলেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ড. শামীম আহমেদ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ খালেদ বিন ইউসুফ, এক্সিকিউটিভ ডিরেক্টর মো. শামীম আহসান পারভেজসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।




প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দাবাড়ুরা নিজেদের মেধা, কৌশল, ধৈর্য, মনোযোগ ও তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা প্রদর্শন করেন। FIDE-Rated Rapid Chess এর নিয়ম অনুসরণে আয়োজিত এ প্রতিযোগিতা অভিজ্ঞ ও উদীয়মান দাবাড়ুদের মধ্যে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির পাশাপাশি নিজেদের দক্ষতা যাচাইয়ের সুযোগ করে দেয়।


দাবা কেবল একটি খেলা নয় এটি বিশ্লেষণী চিন্তাশক্তি, পরিকল্পনা, ধৈর্য এবং সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। শিক্ষার্থীদের মধ্যে এসব গুণের বিকাশ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে বুদ্ধিবৃত্তিক ও সহশিক্ষা কার্যক্রমকে উৎসাহিত করার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


জাতীয় পর্যায়ের এ আয়োজনের মধ্য দিয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে দাবা চর্চা ও মেধাভিত্তিক প্রতিযোগিতার একটি ইতিবাচক পরিবেশ তৈরির প্রয়াস আরও এক ধাপ এগিয়ে গেল।



শেয়ার করুন