২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১০:৫০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে কাবাডিতে চ্যাম্পিয়ন দুর্গাপুর ও গোদাগাড়ী
  • আপডেট করা হয়েছে : ২২-০৯-২০২৬
রাজশাহীতে কাবাডিতে চ্যাম্পিয়ন দুর্গাপুর ও গোদাগাড়ী

‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ সবল জীবন গড়ি’—এই স্লোগানে রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে শেষ হলো ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার রাজশাহী পুলিশ লাইনস মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ, রাজশাহী এই টুর্নামেন্টের আয়োজন করে।


টুর্নামেন্টে জেলার ৮টি পুরুষ ও ৪টি নারী দল অংশ নেয়। ফাইনালে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পুরুষ বিভাগে চারঘাটকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দুর্গাপুর থানা দল। আর নারী বিভাগে চারঘাটকে হারিয়ে শিরোপা জেতে গোদাগাড়ী থানা দল।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ। সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. মামুন অর রশীদ। প্রধান অতিথি বলেন, যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে পারলে মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে রাখা সম্ভব। এ ধরনের আয়োজন কমিউনিটি পুলিশিংকে আরও শক্তিশালী করবে। পরে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, কমিউনিটি পুলিশিং সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন