২৭ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ০৪:২৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
আইনের লঙ্ঘন সরকার কঠোর হাতে দমন করবে: মাহদী আমিন
  • আপডেট করা হয়েছে : ২৭-০৯-২০২৬
আইনের লঙ্ঘন সরকার কঠোর হাতে দমন করবে: মাহদী আমিন

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওসহ রাজধানীর বিভিন্ন স্থানে হামলা নিয়ে এবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, যারা সেখানে আইন লঙ্ঘন করছে কিংবা কোনো ধরনের অস্থিতিশীলতা করার চেষ্টা করবে, সরকার অবশ্যই কঠোর হাতে তা দমন করবে।


রোববার (২৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এই কথা বলেন।


বাংলাদেশে গত দুই দিনে ক্লিনিকে হামলাসহ কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ বিষয়ে সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হলে মাহদী আমিন বলেন, আমরাতো তখন জার্নিতে ছিলাম; যতটুকু জানি- মিরপুর-১ এর স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলায় ৯ জনকে খুব দ্রুততম সময়ে গ্রেপ্তার করা হয়েছে। সরকারের অবস্থান এখানে খুবই স্পষ্ট।


আইনের লঙ্ঘন সরকার কঠোর হাতে দমন করবে: মাহদী আমিন

এটা বাংলাদেশ, যদি পারি চলে যাব: সালমান মুক্তাদির 

তিনি বলেন, যদি কেউ সরকারের কর্তাব্যক্তির নাম কিংবা দলের কারো নাম বা পরিচিতি ব্যবহারের মাধ্যমে এ ধরনের কাজ করে; তাহলে আইন তার নিজের গতিতে চলবে। সরকার যেখানে সর্বোচ্চ কঠোর অবস্থান নিবে এবং যত দ্রুত সম্ভব; তদন্তের মাধ্যমে গ্রেপ্তার করা হবে।


সে প্রগ্রেস দেখতে পাচ্ছেন দাবি করে তিনি বলেন, আমরা বিশ্বাস করি- আইনশৃঙ্খলা বাহিনী এবং স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের যারা দায়িত্বে রয়েছেন; আইন দ্রুততর গতিতে কার্যকরের ক্ষেত্রে যেখানে যে স্টেপ নেওয়া প্রয়োজন সেগুলো তারা নেবেন।


তিনি আরও বলেন, ইতোপূর্বে আমরা দেখেছি- যদি বিচ্ছিন্নভাবেও কোথাও কোনো কিছু করা হয়; দ্রুত সময়ে গ্রেপ্তার এবং তদন্ত করা হচ্ছে। নিশ্চিত করা হবে যেন আইনের অনুশাসন প্রাধান্য পায়। এ ধরনের যে কোনো দুষ্কৃতিকারী যদি থাকে; যারা সেখানে আইনের লঙ্ঘন করছে কিংবা যারা কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করবে সরকার অবশ্যই কঠোরভাবে সেটা দমন করবে।


শেয়ার করুন