০৫ অক্টোবর ২০২৬, সোমবার, ১১:৪৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে সড়ক দুর্ঘটনা রোধে নিসচার সচেতনতামূলক ট্রাফিক ক্যাম্পেইন
  • আপডেট করা হয়েছে : ০৫-১০-২০২৬
রাজশাহীতে সড়ক দুর্ঘটনা রোধে নিসচার সচেতনতামূলক ট্রাফিক ক্যাম্পেইন

সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে রাজশাহীতে ট্রাফিক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) রাজশাহী জেলা শাখা।


রোববার (৪ অক্টোবর) রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর মোড়ে এ জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে পথচারী, চালক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।


নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটুর পরামর্শে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সংগঠনের নেতাকর্মীরা সড়কে চলাচলের সময় ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত স্থানে রাস্তা পারাপার, অতিরিক্ত গতিতে গাড়ি না চালানো এবং চালকদের সতর্কতার সঙ্গে যানবাহন পরিচালনার বিষয়ে জনসাধারণকে সচেতন করেন।


কর্মসূচিতে নিসচা রাজশাহী জেলা শাখার কার্যনির্বাহী সদস্য আব্রার হোসেন তুহিন, জেমি, আফ্রিদি, শহীদ, সবুজ, পিন্টু, সাগর, নুরুন নবী চাঁদ, ফাহিম, এম মাহবুব আল নাহিদ, সাদিকুল, বরাত, আদনান খান, লাভলু, তামজিদ, তন্ময়সহ সংগঠনের অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।


কর্মসূচিতে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু আইন প্রয়োগ নয়, চালক, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি জরুরি। ট্রাফিক আইন মেনে চলা এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।


নিসচা নেতৃবৃন্দ বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনসচেতনতা তৈরির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন