বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহীর সোনা দিঘির মোড়ে রাজশাহী জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফায়সাল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম মারসাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকারসহ দলটির নেতাকর্মীরা।
কর্মসূচিতে দোয়া মাহফিল শেষে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। বক্তারা বলেন, মানবিক দায়িত্ববোধ থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে।

