১৮ মার্চ ২০২৬, বুধবার, ০৯:০১:৩২ অপরাহ্ন
শেরপুরে পাঁচ ইটভাটা বন্ধ, ২০ লাখ টাকা জরিমানা
  • আপডেট করা হয়েছে : ২৮-০১-২০২৬
শেরপুরে পাঁচ ইটভাটা বন্ধ, ২০ লাখ টাকা জরিমানা

শেরপুরে পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে পাঁচ ইটভাটায় মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ইটভাটাগুলোর সব ধরনের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।



মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিনব্যাপী শেরপুর সদর ও শ্রীবরদী উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী রিজওয়ানুল হক।



এতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস।



ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শেরপুরের সদরের মেসার্স জিহান জিগজ্যাগ ব্রিকস-৪, শ্রীবরদী উপজেলার এবিএম অটো ব্রিকস, মেসার্স পিনাকী এন্ড কোং, মেসার্স সততা জিগজ্যাগ অটো ব্রিকস ও মেসার্স এম এস জিগজ্যাগ ব্রিকস প্রত্যেককে ৪ লাখ করে মোট বিশ লাখ টাকা জরিমানা করা হয়।



জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।




অভিযানকালে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন