১৭ অগাস্ট ২০২৬, সোমবার, ০১:০৫:৩৮ পূর্বাহ্ন
আওয়ামী লীগের ৫ নেতা গ্রেপ্তার
  • আপডেট করা হয়েছে : ১৬-০৮-২০২৬
আওয়ামী লীগের ৫ নেতা গ্রেপ্তার

শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় নকলা উপজেলার বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ।


গ্রেপ্তারকৃতরা হলেন- নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমান (৬৫), নকলা পৌরসভার ১নং মাওরা ওয়ার্ডের সাধারণ সম্পাদক হবিবুর রহমান (৫৭), নকলা উপজেলার ৪ নং গৌরদ্বার ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহসভাপতি হামিদুল ইসলাম (৪৮), ঢাবি ছাত্রলীগের সাবেক উপ-সমাজসেবাবিষয়ক সম্পাদক নাইম পারভেজ (৩২), গনপদ্দি ইউনিয়নের আওয়ামী লীগ কর্মী সুলতান মিয়া (৫০)।



নকলা উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকার বলেন, ‘তাদের নামে কোন মামলা না থাকার পরও ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গ্রেপ্তার করেছে পুলিশ।’


নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, ‘১৫ আগস্ট উপলক্ষে নকলা উপজেলায় নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন যেন কোনো প্রকার নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে এজন্য পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের রোববার (১৬ আগস্ট) আদালতে প্রেরণ করা হয়।


শেয়ার করুন