১০ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৬:২১:৩৯ অপরাহ্ন
শপথ নেওয়ার বিষয়ে যা জানাল এনসিপি
  • আপডেট করা হয়েছে : ১৭-০২-২০২৬
শপথ নেওয়ার বিষয়ে যা জানাল এনসিপি

বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়ায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। জোটের নবনির্বাচিত এমপিরা সংসদ ভবনে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বসছেন বলে জানা গেছে।



মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এনসিপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১ দলীয় নির্বাচনি ঐক্যের নিবাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে সংসদ ভবনেই বৈঠকে বসছেন।


 

এনসিপি জানায়, এই ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা সংসদ ভবনে বৈঠকে বসবেন কিছুক্ষণের মধ্যে এবং সেখানে শপথ বিষয়ে সিদ্ধান্ত হবে।

 

এর আগে জামায়াতে নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের সময় সংবাদকে জানিয়েছেন, বিএনপি যদি সংবিধান সংশোধনী পরিষদের শপথ না নেয় তাহলে অভ্যুত্থানের পর যে সংস্কার আকাঙ্খা তা ব্যাহত হবে। আমরা জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে বদ্ধপরিকর। তারা সংবিধান সংশোধনী পরিষদে শপথ না নিলে জামায়াতের কোনো এমপি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবে না। এখন পর্যন্ত এটাই আমাদের সিদ্ধান্ত।


 

আজ সংসদ সচিবালয় ত্রয়োদশ জাতীয় সংসদের নব-নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ ও সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ গ্রহণের প্রস্তুতি রেখেছিল। তবে বিএনপি সংসদ সদস্যদের শপথ গ্রহণ করলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না বলে জানিয়ে দিয়েছে।

 

শপথ গ্রহণের আগে কক্সবাজার–১ আসনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ ফরম থাকলেও আমরা (বিএনপি) কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। এছাড়া সংবিধানে এটা এখনও ধারণ করা হয়নি।

সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রক্রিয়া নিয়ে বিএনপির আপত্তির কারণে আজ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৬ সংসদ সদস্য শপথ গ্রহণ করবেন কি না সে ব্যাপারে সিদ্ধান্ত নেননি। একইসঙ্গে বিএনপিও জানিয়েছে, তাদের নির্বাচিত সদস্যরা কেবল সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নেবেন, সংস্কার পরিষদের সদস্য হিসেবে নয়।


মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নবনির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত হন।


শপথ শুরুর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, দলের কেউই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হননি এবং বর্তমান সংবিধানে এ পরিষদের বিধানও অন্তর্ভুক্ত হয়নি।


এমন বক্তব্যের পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচিতরা সংবিধান সংস্কার পরিষদের শপথ না হলে সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন কিনা তা নিয়ে এখনো সিদ্ধান্ত নেননি বলে জানান।


এনসিপির মিডিয়া সেলের এক সদস্য কালবেলাকে বলেন, ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা সংসদে বৈঠকে বসবেন কিছুক্ষণের মধ্যে, সেখানে শপথ বিষয়ে সিদ্ধান্ত হবে।


১১ দলীয় জোট ও এনসিপির নির্বাচিত এক প্রার্থীও একই কথা জানান কালবেলাকে। তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ না হলে আমরা শপথ নেব কিনা তা এখনো নিশ্চিত নয়।


এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত বলেন, এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আমাদের সদস্যরা কিছুক্ষণের মধ্যে সভায় বসবেন।


শেয়ার করুন