১৩ এপ্রিল ২০২৬, সোমবার, ০৩:৩৯:৫১ পূর্বাহ্ন
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২১
  • আপডেট করা হয়েছে : ১২-০৪-২০২৬
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২১

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়।


রবিবার (১২ এপ্রিল) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এরমধ্যে ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক মামলায় ৪ জন এবং অন্যান্য মামলায় ১১ জন রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


শেয়ার করুন