২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ০২:৫০:৩৭ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে কড়াকড়ি
  • আপডেট করা হয়েছে : ২৯-০৪-২০২৬
যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে কড়াকড়ি

যুক্তরাষ্ট্রে অস্থায়ী ভিসা পেতে নতুন শর্ত জুড়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। নতুন নির্দেশনা অনুযায়ী, আবেদনকারীদের সাক্ষাৎকারে জানাতে হবে যে তারা নিজ দেশে কোনো ধরনের নির্যাতনের শিকার হননি এবং দেশে ফিরে যেতে ভয় পান না। নচেৎ ভিসা প্রত্যাখ্যানের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে।


ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের হাতে পাওয়া এক অভ্যন্তরীণ নির্দেশনায় বলা হয়েছে, বিশ্বের সব মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে এ প্রক্রিয়া কার্যকর করতে বলা হয়েছে। সাক্ষাৎকার চালিয়ে যাওয়ার শর্ত হিসেবেই এই তথ্য নিশ্চিত করতে হবে আবেদনকারীদের।


নতুন নির্দেশনায় দুটি প্রশ্ন যুক্ত করা হয়েছে: আবেদনকারী নিজ দেশে কোনো ক্ষতি বা নির্যাতনের শিকার হয়েছেন কি না এবং দেশে ফিরে গেলে তিনি এমন ঝুঁকি অনুভব করেন কি না।



যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর দাবি করেছে, ভিসা প্রক্রিয়ায় অনেক আবেদনকারী তাদের প্রকৃত উদ্দেশ্য গোপন করেন। বিশেষ করে আশ্রয়প্রার্থীর সংখ্যা বাড়ার পেছনে এই প্রবণতা কাজ করছে বলে মনে করা হচ্ছে।


নির্দেশনায় বলা হয়, বর্তমান পদ্ধতিতে আবেদনকারীদের ঝুঁকি বা ভয়ের বিষয়টি যথাযথভাবে যাচাই করা সম্ভব হচ্ছে না। তাই নতুন এই ব্যবস্থা চালু করা হয়েছে।


শেয়ার করুন