২০ জুন ২০২৬, শনিবার, ১০:৩৬:০৩ অপরাহ্ন
রাজশাহীতে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ২০-০৬-২০২৬
রাজশাহীতে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

রাজশাহীতে বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) বেলা ১২টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।


বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি, রাজশাহী জেলা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রিয়াজ আহমেদ খান।


এর আগে শুক্রবার রাত ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে নগরীর বিনোদপুর বাজার এলাকায় বাংলা টিফিন রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।


এদিকে হামলার সময় ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য মো. ফয়েজ আহত হন। তাকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বিভাগীয় পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়।


শেয়ার করুন