০৭ জুলাই ২০২৬, মঙ্গলবার, ০৪:৩১:৩৫ পূর্বাহ্ন
সঞ্চয় স্কিমের সুদের হার বাড়ল না কমলো, জানাল বাংলাদেশ ব্যাংক
  • আপডেট করা হয়েছে : ০৬-০৭-২০২৬
সঞ্চয় স্কিমের সুদের হার বাড়ল না কমলো, জানাল বাংলাদেশ ব্যাংক

আগামী ডিসেম্বর পর্যন্ত জাতীয় সঞ্চয় স্কিমগুলোর সুদের হার অপরিবর্তিত থাকবে। ফলে চলতি বছরের জানুয়ারি-জুন মেয়াদে যে সুদের হার ও শর্ত কার্যকর ছিল, আগামী জুলাই-ডিসেম্বর ২০২৬ সময়েও একই হার ও একই শর্ত বহাল থাকবে।


সোমবার (৬ জুলাই) এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। পরে তা দেশের সব তপশিলি (বাণিজ্যিক) ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।


বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গত ২ জুলাই অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। সেই প্রজ্ঞাপনের আলোকে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।



নির্দেশনায় বলা হয়, জাতীয় সঞ্চয় স্কিমসমূহের জন্য ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন মেয়াদে যে সুদের হার ও শর্তাবলি বলবৎ ছিল, তা ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অপরিবর্তিত থাকবে। এ আদেশ ১ জুলাই থেকেই কার্যকর হিসেবে গণ্য হবে।

শেয়ার করুন