১৯ জুলাই ২০২৬, রবিবার, ০৯:২২:৪৭ অপরাহ্ন
সিরিজ নির্ধারণী লড়াইয়ে আজ জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ১৯-০৭-২০২৬
সিরিজ নির্ধারণী লড়াইয়ে আজ জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ

জিম্বাবুয়ে সফরে এখন পর্যন্ত স্বস্তিতে নেই বাংলাদেশ। প্রথমে টেস্ট সিরিজে হার, এরপর ওয়ানডে সিরিজও হাতছাড়া হয়েছে। চলমান টি-টোয়েন্টি সিরিজেও সমানতালে লড়াই চলছে দুই দলের। তাই আজকের তৃতীয় ও শেষ ম্যাচই নির্ধারণ করবে সিরিজের ভাগ্য।

রোববার (১৯ জুলাই) বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় শুরু হবে ম্যাচটি।

প্রথম টি-টোয়েন্টিতে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় তাওহীদ হৃদয়ের নেতৃত্বাধীন বাংলাদেশ। ফলে তিন ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায়। আজকের ম্যাচে জয়ী দলই সিরিজ নিজেদের করে নেবে।

শেষ ম্যাচে বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন আসছে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে চোট পাওয়ায় পেসার নাহিদ রানা পুরো চার ওভার বল করতে পারেননি। তার পরিবর্তে একাদশে সুযোগ পেতে পারেন আব্দুল গাফফার সাকলাইন। এ ছাড়া আগের ম্যাচের বাকি খেলোয়াড়দেরই ধরে রাখার সম্ভাবনা রয়েছে।

সম্ভাব্য একাদশ

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয় (অধিনায়ক), ইয়াসির আলি চৌধুরী, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও আব্দুল গাফফার সাকলাইন।

জিম্বাবুয়ে: ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি, ডিয়ন মেয়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, মিল্টন শুম্বা, তাসিঙ্গা মুসেকিওয়া, ক্লিভ মাদান্দে (উইকেটরক্ষক), ব্র্যাড ইভান্স, রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি।

শেয়ার করুন