০৯ অগাস্ট ২০২৬, রবিবার, ০৫:২১:০৬ অপরাহ্ন
অষ্টম শ্রেণি পাসেই পুলিশ একাডেমিতে চাকরির সুযোগ
চীফ রিপোর্টার:
  • আপডেট করা হয়েছে : ০৯-০৮-২০২৬
অষ্টম শ্রেণি পাসেই পুলিশ একাডেমিতে চাকরির সুযোগ

অষ্টম শ্রেণি পাস প্রার্থীদের জন্য বড় সুযোগ দিচ্ছে বাংলাদেশ পুলিশ। রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে ‘অফিস সহায়ক (এমএলএসএস)’ পদে ১১ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।


আগ্রহী প্রার্থীদের আগামী ২৮ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।


প্রতিষ্ঠান বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী অফিস সহায়ক (এমএলএসএস)

পদসংখ্যা: ১১টি,


বেতন স্কেল: গ্রেড-২০: ৮,২৫০ - ২০,০১০ টাকা

শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস, বয়সসীমা ২৮ আগস্ট ২০২৬ তারিখে ১৮-৩২ বছর। এফিডেভিট গ্রহণযোগ্য নয়

চাকরির ধরন অস্থায়ী

আবেদন ফি ১০০ টাকা, অফেরতযোগ্য আবেদনের শেষ তারিখ ২৮ আগস্ট ২০২৬


আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ পুলিশ একাডেমির অফিসিয়াল ওয়েবসাইট https://bpa.police.gov.bd/ থেকে নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।


আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ‘প্রিন্সিপাল, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী’ বরাবর ডাকযোগে পাঠাতে হবে।


খামের ওপর স্পষ্ট অক্ষরে পদের নাম এবং বাঁ পাশে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা লিখতে হবে।

শেয়ার করুন