০৯ অগাস্ট ২০২৬, রবিবার, ১২:০২:০৫ অপরাহ্ন
র‌্যাবের বিশেষ অভিযানে দুর্গাপুরে চাঞ্চল্যকর ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি গ্রেফতার
চীফ রিপোর্টার:
  • আপডেট করা হয়েছে : ০৯-০৮-২০২৬
র‌্যাবের বিশেষ অভিযানে দুর্গাপুরে চাঞ্চল্যকর ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি গ্রেফতার

রাজশাহীর দুর্গাপুরে ঘরে ঢুকে এক নারীকে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি মো. সাকবর আলীকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাব-৫।


শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত ২টা ১০ মিনিটে দুর্গাপুর থানার তেওরকুড়ি বাজার এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাকবর আলী তেওরকুড়ি গ্রামের হযরত আলীর ছেলে।


র‌্যাব-৫ এর সিপিএসসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

  

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট রাতে দুর্গাপুরের তেওরকুড়ি গ্রামে নিজ শয়নকক্ষে শিশু সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন মোছা. রুপালী বেগম (৪৬)। অভিযোগে বলা হয়, ওই রাতে আসামি সাকবর আলী ঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করেন। এরপর ঘুমন্ত রুপালী বেগমকে জড়িয়ে ধরে শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন।


রুপালী বেগম চিৎকার করলে আসামি তার মুখ চেপে ধরেন। এ সময় তার স্বামী ঘুম থেকে উঠে চিৎকার শুনে এগিয়ে আসলে আসামি দৌড়ে পালিয়ে যান।


এ ঘটনায় ৫ আগস্ট রুপালী বেগম বাদী হয়ে দুর্গাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলা নম্বর ০৮।

  

র‌্যাব-৫ এর সিপিএসসি কোম্পানি কমান্ডার জানান, ঘটনার পর থেকে আসামি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে তেওরকুড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারের পর তাকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া থানা পুলিশ সম্পন্ন করবে বলে র‌্যাব জানিয়েছে।

শেয়ার করুন