১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ১০:৩০:০২ অপরাহ্ন
শিরোনাম :
কারিগরি ও প্রাথমিক শিক্ষা বিভাগে সচিব পদে রদবদল
  • আপডেট করা হয়েছে : ১০-১১-২০২৬
কারিগরি ও প্রাথমিক শিক্ষা বিভাগে সচিব পদে রদবদল

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে সচিব পদে রদবদল করা হয়েছে। এর মধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়াকে বদলি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।



অন্যদিকে, বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁঞাকে সচিব পদে পদোন্নতি দিয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।


সোমবার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ-সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন উপসচিব জেতী প্রু।


প্রজ্ঞাপন অনুযায়ী, মো. দাউদ মিয়া (পরিচিতি নম্বর-৬৪৩৫) এত দিন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাকে বদলি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।


অন্যদিকে, মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁঞা (পরিচিতি নম্বর-৬৫২০) বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি অতিরিক্ত সচিব পদমর্যাদায় কর্মরত ছিলেন। তাকে সরকারের সচিব পদে পদোন্নতি দিয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।


প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং কর্মকর্তাদের ব্যক্তিগত তথ্য ও পদসংক্রান্ত তথ্য সরকারি ব্যবস্থাপনা পদ্ধতিতে হালনাগাদ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।




শেয়ার করুন