২৭ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ০১:২৭:২২ অপরাহ্ন
রাজশাহী সপুরা টিটিসির সামনে ছুরিকাঘাতে যুবকের মর্মান্তিক মৃত্যু
  • আপডেট করা হয়েছে : ২৫-০২-২০২৬
রাজশাহী সপুরা টিটিসির সামনে ছুরিকাঘাতে  যুবকের মর্মান্তিক মৃত্যু

রাজশাহী মহানগরীর সপুরা টিটিসির সামনে ছুরিকাঘাতে সাব্বির (২২)  নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় বাসিন্দা শাহিনের ছেলে বলে জানা গেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে  সপুরা টিটিসির সামনে সাব্বিরের সঙ্গে দুর্বৃত্তদের কথাকাটাকাটির একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে বোয়ালিয়া থানার পুলিশ জানায়, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন