১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৫:১২:২৭ অপরাহ্ন
রাজশাহী দুর্গাপুরে বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই কলেজ শিক্ষিকা সাময়িক বরখাস্ত
  • আপডেট করা হয়েছে : ২৬-০৪-২০২৬
রাজশাহী দুর্গাপুরে বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই কলেজ শিক্ষিকা সাময়িক বরখাস্ত

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে মারধর করার ঘটনায় আলেয়া খাতুন হীরা নামে সেই শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 



রোববার (২৬ এপ্রিল) দুপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ পরিদর্শন শেষে রাজশাহী আঞ্চলিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মোহাম্মদ আসাদুজ্জামান তাকে বরখাস্ত করেন। 



তিনি জানান, কলেজ জাতীয়করণ হলেও প্রদর্শক আলেয়া খাতুন হীরা এমপিওভুক্তির অধীনেই আছেন। তদন্তের স্বার্থে তদন্ত সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার পুরো বিষয়টি সবার কাছ থেকে লিখিতভাবে বিষয়টি জানতে চাওয়া হয়েছে।



এর আগে গত বৃহস্পতিবার কলেজশিক্ষিকা আলেয়া খাতুন হীরার সঙ্গে স্থানীয় এক বিএনপি নেতার হাতাহাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে সেটি নজরে আসার পর তদন্ত শুরু করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।



শেয়ার করুন