১৬ মে ২০২৬, শনিবার, ০৯:৩৩:৫৩ অপরাহ্ন
রাস্তায় বাস থামিয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়
  • আপডেট করা হয়েছে : ১৬-০৫-২০২৬
রাস্তায় বাস থামিয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন এবং ফ্যামিলি কার্ড বিতরণের জন্য চাঁদপুর যাচ্ছিলেন। যাত্রাপথে কুমিল্লা-ঢাকা মহাসড়কের পাশে মুরাদনগর উপজেলার ইলিয়টগঞ্জ স্টেশন এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মীদের নিয়ে রাস্তার পাশে অবস্থান করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।


শনিবার (১৬ মে) বেলা সোয়া ১১টার দিকে ইলিয়টগঞ্জ এলাকায় পৌঁছে মহাসড়কের পাশে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি দেখতে পান প্রধানমন্ত্রী তারেক রহমান।



নেতাকর্মী ও সমর্থকদের সাথে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে অবস্থান করতে দেখে প্রধানমন্ত্রী বাস থামিয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন।


এসময় ধর্মমন্ত্রী নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সেখানে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখার জন্য তাকে বহনকারী বাসকে ঘিরে ফেলে। এ সময় বিপুলসংখ্যক জনতার ভালোবাসায় সিক্ত হন তিনি।


শেয়ার করুন