সরকারি চাকরি আইনের আওতায় বাংলাদেশ পুলিশের বিসিএস ক্যাডারের ৩৩ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। রোববার ৫ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ১৪ জন উপ-মহাপরিদর্শক বা ডিআইজি। এছাড়া ১৮ জন অতিরিক্ত ডিআইজি এবং ১ জন পুলিশ সুপারও রয়েছেন এই তালিকায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে তাদের অবসর প্রদান করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জ্যেষ্ঠ সচিব মো. মনজুর মোর্শেদ চৌধুরী। প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। তালিকায় থাকা ডিআইজিরা হলেন:
মোল্যা নজরুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, মিরাজ উদ্দিন আহম্মেদ, শাহ মিজান শাফিউর রহমান, এস. এম. মোস্তাক আহমেদ খান, জিহাদুল কবির, মঈনুল হক, মো. ইলিয়াস শরীফ, শ্যামল কুমার নাথ, মো. জাকির হোসেন খান, মো. শাহ আবিদ হোসেন, মো. জামিল হাসান, মো. মাহবুবুর রহমান, মো. মনিরুজ্জামান।
তালিকার প্রথম দুই কর্মকর্তা বর্তমানে গ্রেপ্তার রয়েছেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।
বাধ্যতামূলক অবসরের তালিকায় থাকা অন্য ১৯ কর্মকর্তা হলেন:
মো. বরকতুল্লাহ খান, টি. এম. মোজাহিদুল ইসলাম, মো. আনোয়ার হোসেন খান, মোহা. মনিরুজ্জামান, মো. মেহেদুল করিম, মো. আলমগীর কবীর, মো. রশীদুল হাসান, সঞ্জয় কুমার কুন্ডু, মো. নিজামুল হক মোল্যা, এস. এম. এমরান হোসেন, মুহাম্মদ সাইদুর রহমান খান, ড. শামসুন্নাহার, সাইফুল্লাহ আল মামুন, খান মুহাম্মদ রেজোয়ান, মো. সাজিদ হোসেন, শেখ রফিকুল ইসলাম, মো. মাশরুকুর রহমান খালেদ। এছাড়া সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার পুলিশ সুপার মোল্লা জাহাঙ্গীর হোসেন এবং পুলিশ সুপার *আব্দুল্লাহ আরেফ কেও একই আদেশে অবসরে পাঠানো হয়েছে।
সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৫ ধারায় বলা আছে, জনস্বার্থে যেকোনো সরকারি কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর এখতিয়ার সরকারের রয়েছে। সাম্প্রতিক সময়ে প্রশাসনে শৃঙ্খলা ও গতিশীলতা আনতেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

