পাকিস্তানের প্রথম ইনিংস থেমেছে ২৩২ রানে। বাংলাদেশ ২৭৮ করায় প্রথম ইনিংসে লিড পেয়েছে ৪৬ রানের।
এর আগে রোববার ( ১৭ মে) সকালে সিলেটে বিনা উইকেটে ২১ রানে দিন শুরু করা পাকিস্তান আজ প্রথম চার ওভারের মধ্যেই হারায় দুই ওপেনার আবদুল্লাহ ফজল ও আজান আওয়াইসকে। দুটি উইকেটই নেন তাসকিন আহমেদ। এরপর মেহেদী হাসান মিরাজ নেন শান মাসুদ ও সৌদ শাকিলের উইকেট।
পাকিস্তানের ইনিংসে পঞ্চম উইকেটে বাবর আজম–সালমান আগা মিলে গড়েন ৬৩ রানের জুটি। যেখানে বাবরের ব্যক্তিগত ৬৮ রান। যা পাকিস্তানের ব্যক্তিগত সর্বোচ্চ রান। বাংলাদেশের হয়ে নাহিদ রানা ৩, তাইজুল ৩, মিরাজ ২ ও তাসকিন ২ উইকেট লাভ করেছেন। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংএ নেমে এখন পর্যন্ত তানজিদ হাসানের উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৪ রান। মাহামুদুল হাসান জয় ১৫ রানে ও মমিনুল শুন্য রানে অপরাজিত রয়েছেন।

