২৬ মে ২০২৬, মঙ্গলবার, ০৫:৩৮:৩৮ অপরাহ্ন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৩ কিমি যানজট
  • আপডেট করা হয়েছে : ২৬-০৫-২০২৬
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৩ কিমি যানজট

ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়তে থাকায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ধীরগতিতে চলছে যানবাহন, ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।


মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। দুপুর ১২টা পর থেকে যানজট বাড়তে শুরু করেছে বিশেষ করে এলেঙ্গা পর থেকে যমুনা সেতুর পূর্বপাড় এলাকায় যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যায়।


উত্তরবঙ্গগামী বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ির অতিরিক্ত চাপের কারণে যান চলাচল বারবার থেমে থাকতে হচ্ছে ৩০ মিনিট থেকে ৪০ মিনিট পর্যন্ত থেকে থাকতে হচ্ছে।


চালক ও যাত্রীরা জানান, স্বাভাবিক সময়ে যে পথ পাড়ি দিতে এক থেকে দেড় ঘণ্টা সময় লাগে সেখানে কয়েক ঘণ্টা ধরে যানজটে আটকে থাকতে হচ্ছে। ধীরগতি যানজট নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। সকালে ঢাকা- টাংগাইল যমুনা সেতু মহাসড়ক পরিদর্শন করেন টাঙ্গাইলের বর্তমান জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক। তিনি জানান, মহাসড়কে যাতে কোনো যানজটের সৃষ্টি না হয় সেদিকে সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে।



টাংগাইল পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার জানিয়েছেন, যানজট নিরসনে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে প্রায় এক হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে তদারকি জোরদার করা হয়েছে।


শেয়ার করুন