০৫ জুন ২০২৬, শুক্রবার, ১১:২১:৫৮ পূর্বাহ্ন
সিরাজগঞ্জে বাসচাপায় অটোভ্যানের ৩ যাত্রী নিহত
  • আপডেট করা হয়েছে : ০৫-০৬-২০২৬
সিরাজগঞ্জে বাসচাপায় অটোভ্যানের ৩ যাত্রী নিহত

সিরাজগঞ্জে বাসচাপায় অটোভ্যানের তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে বেলকুচির মেঘুল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। 



বিষয়টি নিশ্চিত করে বেলকুচি উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন, সকাল সাড়ে ৭টার দিকে মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় বাসচাপায় একটি অটোভ্যানে থাকা তিন যাত্রী নিহত হয়েছেন। 

শেয়ার করুন