রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে নানা অপরাধের অভিযোগে মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ ও ২১ জুলাই ২০২৬ মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়।
একই সময়ে মাদকবিরোধী অভিযানে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আরও ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালত ২ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

