রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম পৃথক ৩টি অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা ও নগদ অর্থসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গত ৫ আগস্ট ২০২৬ রাত আনুমানিক সোয়া ১টার দিকে বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার দাশপুকুর ঈদগাহ মাঠের পশ্চিম পার্শ্বে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- বহরমপুর ডিবি আনোয়ারা স্কুল এলাকার মো: বুলবুলের ছেলে মো: সাকিব, (২১), বহরমপুর ঢালুর মোড় এলাকার মো: আলামিনের ছেলে মো: বিশাল, (২০)এবং বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ আমবাগান এলাকার মৃত জাফর আলীর ছেলে মো: শাকিল আহম্মেদ ওরফে পাপ্পু, (২৪)। এ সময় তাদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৪ পিস ইয়াবা, ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৮৭০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত সাকিব ও শাকিলের বিরুদ্ধে রাজশাহী মেট্রোপলিটনের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়াও ৬ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার দাশপুকুর ঈদগাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে আইডি বাগানপাড়া ডোমপাড়া এলাকার মৃত সেলিম ওরফে কিরতনের ছেলে মো: আরিফ হোসেন ওরফে বিকাশ, (২২) এবং একই এলাকার মৃত হাফিজ উদ্দিন শেখের ছেলে মো: রফিকুল ইসলাম, (৪৫) কে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে ৫৮ পিস ট্যাপেন্টাডল, ৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১৩০ গ্রাম গাঁজা এবং নগদ ৬০০ টাকা উদ্ধার করা হয়। তাছাড়াও একই তারিখ ভোর আনুমানিক সোয়া ৪টার দিকে বিশেষ মাদকবিরোধী টিম কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নতুনপাড়া চারখুটার মোড় এলাকার মৃত এসারুদ্দিনের ছেলে মো: এরাক উদ্দীন, (৫২) এর বসতবাড়িতে অভিযান চালিয়ে বিক্রির উদ্দেশ্যে রাখা ১ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

