৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০৬:৩৫:৫৯ অপরাহ্ন
৫ম ফেডারেশন কাপ তায়কোয়ানডোতে রাজশাহীর মারিনের জোড়া স্বর্ণ
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ৩০-০৮-২০২৬
৫ম ফেডারেশন কাপ তায়কোয়ানডোতে রাজশাহীর মারিনের জোড়া স্বর্ণ

৫ম ফেডারেশন কাপ তায়কোয়ানডো প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন রাজশাহীর মেয়ে মারিন আশরাফী। প্রতিযোগিতায় ফাইট ও পুমসে—দুই বিভাগেই স্বর্ণপদক জয় করেছেন তিনি।


গত ২৮ ও ২৯ আগস্ট অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় রাজশাহী তায়কোয়ানডো দোজাংয়ের হয়ে অংশ নেন মারিন। ফাইট বিভাগে দুর্দান্ত লড়াই করে প্রতিপক্ষকে পরাজিত করে স্বর্ণপদক অর্জন করেন তিনি। একই সঙ্গে পুমসে বিভাগেও দক্ষতা ও নিখুঁত কৌশল প্রদর্শন করে সেরা হয়ে জিতে নেন আরেকটি স্বর্ণপদক।


একই প্রতিযোগিতায় দুটি বিভাগে স্বর্ণজয় মারিন আশরাফীর কঠোর পরিশ্রম, নিয়মিত অনুশীলন ও তায়কোয়ানডোর প্রতি তার নিবেদনের প্রতিফলন। তার এই সাফল্যে রাজশাহীর ক্রীড়াঙ্গনে আনন্দের সৃষ্টি হয়েছে।


ছোটবেলা থেকেই তায়কোয়ানডোর সঙ্গে যুক্ত মারিন আশরাফী। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে ইতোমধ্যে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। এবার ফেডারেশন কাপের মঞ্চে ফাইট ও পুমসে—দুই বিভাগে স্বর্ণজয় করে নিজের সামর্থ্যের আরও একবার জানান দিলেন রাজশাহীর এই তরুণ তায়কোয়ানডো খেলোয়াড়।


মারিনের এই জোড়া স্বর্ণজয়ে গর্বিত তার দোজাং, পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা।

শেয়ার করুন