০৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ১১:০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
এশিয়া কাপের দল ঘোষণা, জায়গা পেলেন সাব্বির
  • আপডেট করা হয়েছে : ০৩-১১-২০২৬
এশিয়া কাপের দল ঘোষণা, জায়গা পেলেন সাব্বির

এশিয়া কাপ রাইজিং স্টার্সের জন্য বাংলাদেশ 'এ' দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দলে জায়গা পেয়েছেন সাব্বির রহমান। এ ছাড়া জাতীয় দলে খেলা বেশ কয়েকজন ক্রিকেটার আছেন ১৯ সদস্যের এই দলে।


আগামী ১৯ নভেম্বর কাতারে শুরু হচ্ছে এশিয়া কাপ রাইজিং স্টার্স। ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ ‘এ’, শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’ ও হংকং।


দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে। ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে শেষ চারের লড়াই।


বাংলাদেশ 'এ' দল : 


নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, ইরফান শুক্কুর, সামিউন বসির রাতুল, রকিবুল হাসান, রুবেল, রিপন মন্ডল, ইকবাল হোসেন ইমন, চৌধুরী মো: রিজওয়ান, মো: সাইফউদ্দিন, মো: জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, এস এম মেহেরব, আমিনুল ইসলাম বিপ্লব।




শেয়ার করুন