০৯ অগাস্ট ২০২৬, রবিবার, ০২:৩৮:৪৫ অপরাহ্ন
মন্দিরের নিজস্ব জমি ক্রয়, রাসিক প্রশাসক রিটনের উপস্থিতিতে মহোৎসব
রাকিবুল হোসেন শাহীন
  • আপডেট করা হয়েছে : ০৯-০৮-২০২৬
মন্দিরের নিজস্ব জমি ক্রয়, রাসিক প্রশাসক রিটনের উপস্থিতিতে মহোৎসব

নিজস্ব জমি ক্রয় উপলক্ষে রাজশাহী মহানগরীর চতুর্বেদী সার্বজনীন মন্দিরে কীর্তন ও আনন্দ মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৮ আগস্ট রাত সাড়ে ৮টায় নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের পবাপাড়া এলাকায় মন্দির প্রাঙ্গণে এ মহোৎসবের আয়োজন করা হয়। 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক প্রফেসর ডা. সুজিত কুমার ভদ্র। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চতুর্বেদী সার্বজনীন মন্দির কমিটির সভাপতি রুহিনী মোহন মণ্ডল। 


এসময় উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি প্রদীপ কুমার সরকার ও সুমন্ত কুমার সরকার, সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ সরকার অপু, দপ্তর সম্পাদক মিশু কুমার কর্মকার, প্রচার সম্পাদক অমরিত ঘোষ ও সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব রায়সহ কমিটির অন্যান্য সদস্যরা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহ মখদুম থানা বিএনপির আহ্বায়ক সুমন সরদার, সদস্য সচিব নাসিম খান, চন্দ্রিমা থানা বিএনপির আহ্বায়ক ফাইজুল হক ফাহী, সদস্য সচিব মনিরুল ইসলাম জনি এবং রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম ও আক্তারুল হাসান অপুসহ মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। কীর্তন ও প্রার্থনার মাধ্যমে মন্দিরের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাম্প্রদায়িক সম্প্রীতি কামনা করা হয়। বক্তারা বলেন, নিজস্ব জমি ক্রয়ের মাধ্যমে মন্দিরের ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।

শেয়ার করুন